শিরোনাম
Loading...
Monday, July 20

Info Post

Parcetamol Suspension Description and Medicine
প্যারাসিটামল সাসপেনশন



ঔষুধের পরিমান:
Paracetamol Suspension (120 mg/5 ml. 60 ml) প্যারাসিটামল সাসপেনসন, ১২০ ‍মিলিগ্রাম/৫ মিলিলিটার; ৬০ মিলিলিটার।

যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে: (১) জ্বর (২) যে কোন ধরণের স্বল্প থেকে মাঝারি ব্যথা। যেমন, মাথা ব্যথা, কানে ব্যথা, শরীর ব্যথা, দাঁত ব্যথা ইত্যাদি ।

সেবন মাত্রা: শিশুর বয়স ১ বছরের কম হলে প্যারাসিটামল বড়ি না খাইয়ে সাসপেনশন খাওয়ানো উত্তম। খালিপেটে খাওয়ানো যাবে না । 

*৩ থেকে ৬ মাস বয়স পর্যন্ত: আধা (১/২) চা চামচ করে ৬ ঘন্টা পরপর বা ‍দিনে ৪ বার। জ্বর বা ব্যথা বেশী হলে ৪ ঘন্টা পরপর বা দিনে ৬ বার।



*৬ মাস থেকে ১ বছর: ১ চা চামচ ৬ ঘন্টা পরপর বা দিনে ৪ বার। জ্বর বা ব্যথা বেশী হলে ৪ ঘন্টা পরপর বা দিনে ৬ বার।

*১ বছর থেকে ৬ বছর: ২ চা চামচ ৬ ঘন্টা পরপর বা দিনে ৪ বার। জ্বর বা ব্যথা বেশী হলে ৪ ঘন্টা পরপর বা দিনে ৬ বার।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: (১) কিডনি অকার্যকর হলে (২) লিভার বা যকৃতের কোন রোগ হলে।

পার্শ্ব প্রতিক্রিয়া: (১) খালি পেটে খাওয়ালে পেটে ব্যথা হতে পারে।

সাবধানতা: (১) খাওয়ার পরে অর্থাৎ ভরা পেটে খেতে হবে। (২) জ্বর ১০০ ডিগ্রি ফারেনহাইট এর বেশী না হলে ঔষধটি না খাওয়াই ভাল।

মন্তব্য: এন্টিবায়োটিকের ক্ষেত্রে যেমন খুব নিয়ম মেনে চলতে হয়, এ ক্ষেত্রে তেমন নয়, সমস্যা কমে গেলে এটির ডোজ কমানো যায় বা খাওয়া বন্ধ করে দেওয়া যায়।
Paracetamol Tablet 500mg সম্পর্কে জানতে লিংকে ক্লিক করুন।

0 comments:

Post a Comment